বিবাহবিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে? রাজ্য সরকারি কর্মীদের বেতনের ২০% কাটার কড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বিবাহবিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে? রাজ্য সরকারি কর্মীদের বেতনের ২০% কাটার কড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আইনি বিবাহবিচ্ছেদ সম্পন্ন না করেই প্রথম স্ত্রীকে ত্যাগ করে দ্বিতীয় বিয়ে করা সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে আসাম সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ঘোষণা জানান, এই ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে অভিযুক্ত সরকারি কর্মীর বেতন থেকে সরাসরি ২০ শতাংশ কেটে নেওয়া হতে পারে।

ক্ষতিগ্রস্ত প্রথম স্ত্রী সরকারের কাছে আবেদন জানালে কেটে নেওয়া সেই অর্থ সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আইনি প্রক্রিয়া চলাকালীন সময়টিতে যাতে প্রথম স্ত্রী কোনো আর্থিক অনটনে না পড়েন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেশ কিছু সরকারি কর্মীর বিরুদ্ধে আইনি বিচ্ছেদ ছাড়াই প্রথম স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সাথে বসবাস বা পুনরায় বিয়ের অভিযোগ সরকারের নজরে আসার পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, প্রচলিত আইন ও সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করতে এবং প্রশাসনিক নিয়মকানুন আরও কঠোর করতে আসাম সরকার আগেই উদ্যোগী হয়েছে। পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের ক্ষেত্রেও যাতে পরিত্যক্ত মহিলারা একই রকম আর্থিক সুরক্ষা পান, সে বিষয়েও একটি পৃথক আইন প্রণয়নের ভাবনাচিন্তা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *