ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর তারাপীঠে তুলকালাম, রাতারাতি বন্ধ ১৫টি নামীদামী হোটেল

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর তারাপীঠে তুলকালাম, রাতারাতি বন্ধ ১৫টি নামীদামী হোটেল

তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে বিধ্বংসী আগুনে ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিল বীরভূম জেলা প্রশাসন। শোকের ছায়ার মাঝেই মূল অভিযুক্ত হোটেল মালিক প্রবীর পাল ও তাঁর ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে রামপুরহাটের এসডিও-র নির্দেশে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকা এবং একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে ১৫টি লজ ও হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারংবার নোটিস সত্ত্বেও পরিকাঠামো ঠিক না করায় এই চরম পদক্ষেপ।

আসন্ন কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড় বাড়ার আগেই নিরাপত্তা আঁটসাঁট করতে পুরো এলাকায় বিশেষ অডিটের নির্দেশ দিয়েছেন জেলা শাসক ধবল জৈন। গঠিত বিশেষ তদন্ত কমিটি তারাপীঠের প্রতিটি হোটেল ও গেস্ট হাউসের বৈদ্যুতিক ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখবে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অনুমান দমকলের। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *