ফেসবুক লাইভে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া, লাইভেই চরম পথ বেছে নিলেন তান্ত্রিক যুবক!

ফেসবুক লাইভে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া, লাইভেই চরম পথ বেছে নিলেন তান্ত্রিক যুবক!

উত্তরপ্রদেশের বরেলি জেলায় পারিবারিক বিবাদের জেরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির পর ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ২৬ বছরের যুবক সানি কুমার ওরফে রাহুল।

সানি পেশায় একজন তান্ত্রিক ছিলেন এবং পরিবার নিয়ে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে থাকতেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে তাঁর স্ত্রী কাজল তিন সন্তানকে নিয়ে বরেলির ইজ্জতনগরে বাপের বাড়িতে চলে যান। রবিবার সন্ধ্যায় সানি সেখানে পৌঁছান এবং ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার পর ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে গলায় ফাঁস লাগান। স্বজনরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই মর্মান্তিক পরিণতি।

ঘটনার খবর পেয়ে ইজ্জতনগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সানির মোবাইল ফোনটি জব্দ করে লাইভ ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং পারিবারিক বিবাদের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *