বনগাঁয় খাদ্যে বিষ! নামী রেস্তোরাঁয় পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যালের রমরমা

বনগাঁয় খাদ্যে বিষ! নামী রেস্তোরাঁয় পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যালের রমরমা

বনগাঁর বিখ্যাত কিছু হোটেল ও রেস্তোরাঁয় ভোজনরসিকদের স্বাস্থ্য নিয়ে চরম ছিনিমিনি খেলার অভিযোগ উঠল। বুধবার জেলা খাদ্য সুরক্ষা দফতর, ডিইবি এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে শহরের একাধিক বড় হোটেলে অভিযান চালানো হয়। তল্লাশিতে রান্নাঘরের ভয়াবহ চিত্র সামনে এসেছে।

আধিকারিকরা দেখেন, ড্রেনের পাশেই ফেলে রাখা হয়েছে পানের জলের বোতল। ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে বাসি মাংস এবং রান্নায় ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ ক্ষতিকারক কেমিক্যাল। অভিযান চলাকালীন বিরিয়ানি কিনতে আসা এক ক্রেতাকে আধিকারিকরা খাবারের মান দেখে তা কিনতে বারণ করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পচা ও অস্বাস্থ্যকর খাবারগুলো ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং খাদ্যের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় আগামী দিনেও এই ধরনের কড়া অভিযান জারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *