CAA-র নিয়মে বিরাট রদবদল, সরাসরি জেলাশাসকদের হাতে নাগরিকত্ব দেওয়ার বড় ক্ষমতা

CAA-র নিয়মে বিরাট রদবদল, সরাসরি জেলাশাসকদের হাতে নাগরিকত্ব দেওয়ার বড় ক্ষমতা

নাগরিকত্বের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে গুজরাত, পাঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ-সহ আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট জেলাশাসকরা সরাসরি সিএএ-এর অধীনে আসা আবেদন যাচাই ও নিষ্পত্তির সুযোগ পাবেন। এতদিন কেন্দ্রীয় এমপাওয়ার্ড কমিটির মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াকরণ চলত, সেই ক্ষমতা এখন জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে আসাম ও ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিকে এই ব্যবস্থার আওতার বাইরেই রাখা হয়েছে।

সিটিজেনশিপ থার্ড অ্যামেন্টমেন্ট রুলস ২০২৬-এর অধীনে কার্যকর হওয়া এই নয়া নির্দেশিকায় আবেদনকারীদের নথিপত্র পরীক্ষা করা, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় আনুগত্যের শপথ গ্রহণ করানোর পূর্ণ দায়িত্ব পাচ্ছেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। সমস্ত শর্ত ঠিকঠাক পূরণ হলে জেলা প্রশাসন স্তরেই নাগরিকত্ব দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। দীর্ঘ প্রশাসনিক জটিলতা এড়িয়ে আবেদন নিষ্পত্তির এই নতুন ব্যবস্থার ফলে বছরের পর বছর নাগরিকত্বের আশায় প্র প্রহর গোনা বহু আবেদনকারীর মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *