টোলের লাইনে আর নয় অপেক্ষা! ঘরে বসেই মিলবে ফাস্টট্যাগ লোকাল পাস, কারা পাবেন এই সুবিধা?

টোলের লাইনে আর নয় অপেক্ষা! ঘরে বসেই মিলবে ফাস্টট্যাগ লোকাল পাস, কারা পাবেন এই সুবিধা?

টোল প্লাজায় দীর্ঘ অপেক্ষার দিন শেষ। যাতায়াত আরও সহজ ও ঝামেলামুক্ত করতে দেশের ১২১টি টোল প্লাজায় ঘরে বসে অনলাইনে ফাস্টট্যাগ লোকাল পাস (FASTag Local Pass) পাওয়ার সুবিধা চালু করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এখন থেকে যোগ্য গাড়িচালকরা কোনো রকম শারীরিক দৌড়ঝাঁপ বা নথিপত্র জমা দেওয়ার বাড়তি ঝামেলা ছাড়াই ‘রাজমার্গ যাত্রা’ মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই পাসের জন্য আবেদন করতে পারবেন। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে টোল ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নাগরিকবান্ধব করতেই এই যুগান্তকারী পদক্ষেণ নেওয়া হয়েছে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারাই এই লোকাল পাসের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। পূর্বে এই পাসের আবেদন করার জন্য চালকদের সশরীরে নির্দিষ্ট টোল প্লাজায় উপস্থিত হয়ে ঠিকানা ও অন্যান্য যোগ্যতার নথিপত্র জমা দিতে হতো। বর্তমানে পুরোটাই ডিজিটালাইজড করায় ‘DigiLocker’ এবং ‘VAHAN’-এর মতো সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ঘরে বসেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন এবং আগামী দিনে দেশের আরও বেশি টোল প্লাজায় এই সুবিধা সম্প্রসারিত করা হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *