অ্যাডভান্স বুকিংয়ে তুলকালাম ‘টক্সিক’, ৮৫ হাজার টিকিটের ঝড়ে গুঁড়িয়ে গেল পুরনো রেকর্ড

অ্যাডভান্স বুকিংয়ে তুলকালাম ‘টক্সিক’, ৮৫ হাজার টিকিটের ঝড়ে গুঁড়িয়ে গেল পুরনো রেকর্ড

দক্ষিণী সুপারস্টার যশের আগামী সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দেশজুড়ে তুঙ্গস্পর্শী উত্তেজনা তৈরি হয়েছে। নয়ের দশকের গোয়ার প্রেক্ষাপটে নির্মিত গীতুমোহন দাসের এই গ্যাংস্টার ড্রামার হিন্দি সংস্করণের অগ্রিম বুকিং শুরু হতেই অভূতপূর্ব সাড়া মিলেছে। কিয়ারা আডবানি, তারা সুতারিয়া ও বেয়াট্রিজ টাউফেনবাচের সঙ্গে যশের সাহসী দৃশ্য এবং দুর্ধর্ষ অ্যাকশন অবতার নিয়ে যেমন আলোচনা ও বিতর্ক চলছে, তেমনই হু হু করে বিকোচ্ছে ছবির টিকিট।

সিনে-বাণিজ্য বিশ্লেষকদের মতে, বুকিং শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই রেকর্ড গড়েছে এই ছবি। পিভিআর, আইনক্স ও সিনেপলিসের মতো শীর্ষ প্রেক্ষাগৃহগুলিতে মুহূর্তে বিক্রি হয়ে যায় হাজার হাজার টিকিট। ঘণ্টায় প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি করে ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। প্রথম দিনের টিকিট বিক্রির এই গতি ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’ কিংবা ‘স্পাইডার-ম্যান’-এর মতো ছবিকেও টেক্কা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, কেবল হিন্দি বলয়েই প্রথম দিনে ছবিটি ৫৫ থেকে ৬০ কোটি টাকার ব্যবসা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *