‘বাপ সে বাত কর’! ৪৫ কোটির ‘ডন ৩’ মামলায় ফারহানকে চ্যালেঞ্জ রণবীরের বাবার

‘বাপ সে বাত কর’! ৪৫ কোটির ‘ডন ৩’ মামলায় ফারহানকে চ্যালেঞ্জ রণবীরের বাবার

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ ছবিতে অভিনয় না করা নিয়ে চলা ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় এবার পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অভিনেতা রণবীর সিংয়ের বাবা জগজিৎ সিং ভাবনানি। সম্প্রতি এই আইনি ও আর্থিক বিরোধের নিষ্পত্তি করতে তিনি ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’-এর (ইম্পা) দ্বারস্থ হয়েছেন। তথ্য ও প্রমাণাদি সমেত ফিল্মি সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তিনি ছেলের পক্ষে জোরালো সওয়াল করেছেন।

গত বছর ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার পর শেষ মুহূর্তে রণবীর সিং ছবিটি থেকে সরে দাঁড়ান। এর জেরে ক্ষুব্ধ হয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। এর আগে রণবীর এই ক্ষতিপূরণ দেওয়া তাঁর দায় নয় বলে দাবি করলেও, বিষয়টি নিয়ে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের হস্তক্ষেপে জটিলতা তৈরি হয়। বর্তমানে অভিনেতার বাবা সমস্ত নথিপত্র নিয়ে আসরে নামায় জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *