ইনস্টাগ্রামে ভিউ আটকে গেছে! কোন জাদুকরী সময়ে পোস্ট করলেই রিচ আকাশছোঁয়া হবে জানুন

ইনস্টাগ্রামে ভিউ আটকে গেছে! কোন জাদুকরী সময়ে পোস্ট করলেই রিচ আকাশছোঁয়া হবে জানুন

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট আপলোড করেও আশানুরূপ ভিউ বা রিচ না পাওয়ার হতাশা নতুন নয়। তবে বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে সঠিক সময়ে পোস্ট করার অভ্যাসের মধ্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দিনের নির্দিষ্ট কিছু সময়ে কনটেন্ট শেয়ার করলে তার রিচ ও এনগেজমেন্ট কয়েক গুণ বেড়ে যেতে পারে। বিশেষ করে সকাল ৭টা থেকে ৯টা, দুপুর ১১টা থেকে ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টার মধ্যে পোস্ট করলে ভিউ বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়া সপ্তাহের মাঝে অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পোস্ট করার জন্য সবচেয়ে উপযোগী সময় হিসেবে বিবেচিত হয়েছে।

সাধারণ পোস্টের পাশাপাশি রিল বা শর্ট ভিডিওর ক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম। ভোর পাঁচটা কিংবা সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা রিল আপলোড করার সেরা সময়। নতুন ক্রিয়েটরদের জন্য যাদের কাছে পর্যাপ্ত অডিয়েন্স ইনসাইট বা ডেটা থাকে না, তাদের জন্য এই ‘পিক আওয়ার’ বা ব্যস্ত সময়গুলিতে কনটেন্ট পোস্ট করা অত্যন্ত ফলদায়ক হতে পারে। সঠিক সময় মেনে কনটেন্ট প্রকাশ করলে তা খুব সহজেই অ্যালগরিদমের নজর কাড়ে এবং কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *