কথা রাখেনি কেন্দ্র! আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির বুকে বড় প্রতিবাদের ডাক সিজেপির!

কথা রাখেনি কেন্দ্র! আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির বুকে বড় প্রতিবাদের ডাক সিজেপির!

কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ফের বড়সড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি। এর প্রতিবাদেই আগামী ৫ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে সারা দেশের যুবসমাজ ও ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে এই পদযাত্রা গিয়ে শেষ হবে পুলিশ সদর দফতরে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়েছেন, নিহত নিট পরীক্ষার্থী এবং গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বেই এই আন্দোলন পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পূরণে টালবাহানা এবং ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নিতে অস্বীকৃতি জানানোর তীব্র নিন্দা করে দলটি জানিয়েছে, তাদের ধৈর্যকে দুর্বলতা ভাবলে বড় ভুল করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *