আপনার পিএফ ও আয়করের গোপন তথ্য এবার বেসরকারি হাতে! কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

আপনার পিএফ ও আয়করের গোপন তথ্য এবার বেসরকারি হাতে! কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রভিডেন্ট ফান্ড এবং আয়কর দপ্তরের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে বেসরকারি বাণিজ্যিক সংস্থার নাগালে। যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ সাফ জানিয়েছে, আইনগত বাধ্যবাধকতায় সরকারি দপ্তরে জমা দেওয়া নাগরিকদের এই সার্বভৌম তথ্য বেসরকারি হাতে চলে যাওয়া এবং তার বাণিজ্যিক ব্যবহার অত্যন্ত আশঙ্কাজনক। এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র সরকারকে অবিলম্বে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আদালত।

সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয় যে, কোনও ধরনের ওটিপি বা স্পষ্ট সম্মতি ছাড়াই বাণিজ্যিক প্রযুক্তি সংস্থাগুলি কীভাবে ইপিএফও এবং আইটিআর-এর সংবেদনশীল তথ্য সংগ্রহ ও যাচাই করছে। যদিও আদালত সরাসরি ওই মামলাটি গ্রহণ করেনি, তবে বিষয়টির নীতিগত গুরুত্ব বিবেচনা করে নীতি নির্ধারণের মাধ্যমে তা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এর সম্ভাব্য অপব্যবহার রুখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *