বিদেশে ট্যাঁ-ফোঁ, ভারতে অনিয়ম? ম্যাগি-চিপ্‌সে নুন, ফ্যান্টায় চিনি নিয়ে উঠছে ‘দ্বিচারিতা’র প্রশ্ন

বিদেশে ট্যাঁ-ফোঁ, ভারতে অনিয়ম? ম্যাগি-চিপ্‌সে নুন, ফ্যান্টায় চিনি নিয়ে উঠছে ‘দ্বিচারিতা’র প্রশ্ন

ইউরোপে যে পানীয়তে স্বাস্থ্য সংক্রান্ত কঠোর সতর্কবার্তা এবং লাল রঙের লেবেল বাধ্যতামূলক, ভারতে ঠিক সেই সংস্থাই বিক্রি করছে তিন গুণ বেশি চিনি ও কৃত্রিম রঙ মেশানো পানীয়। বহুজাতিক সংস্থাগুলির প্রবল চাপের মুখে পড়ে ভারতীয় খাদ্য সুরক্ষা এবং মান কর্তৃপক্ষ প্রক্রিয়াজাত খাবারে পুষ্টি সংক্রান্ত সতর্কীকরণ লেবেল বসানোর সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে। গবেষকদের মতে, এই দ্বিমুখী নীতির ফলে আগামী দিনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে চলেছেন দেশের কোটি কোটি মানুষ।

শিল্প মহলের দাবি, এই ধরনের সতর্কবার্তা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং মুনাফায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অথচ কোকা-কোলা বা নেস্‌লের মতো প্রভাবশালী বহুজাতিক সংস্থাগুলিই স্বেচ্ছায় ইউরোপ এবং ব্রিটেনের বাজারে স্বচ্ছ ব্যাখ্যামূলক লেবেল ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করছে। জনস্বাস্থ্য কর্মীদের একাংশের করা আইনি লড়াই ও সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও প্রশ্ন উঠেছে যে, নাগরিকদের জনস্বাস্থ্যকে উপেক্ষা করে বহুজাতিক সংস্থার স্বার্থরক্ষাই কি তবে বেশি প্রাধান্য পাচ্ছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *