৩৫০০ টাকার প্যাকেজে নীলছবির ব্যবসা! জেনেও চুপ ছিলেন বাবা, গ্রেপ্তার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার!

ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মাধ্যমে অশ্লীল ভিডিও বিক্রি এবং রমরমিয়ে নীলছবির ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৫ বছর বয়সি এক ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাইদ ও তাঁর প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুক। দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমে এই কারবার চালিয়ে আসছিলেন তাঁরা। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা লেনদেন করে সুমাইয়া একটি ‘লাইফটাইম প্যাকেজ’ চালু করেছিলেন, যার মূল্য ছিল মাত্র তিন হাজার পাঁচশত টাকা। সাইবার অপরাধ দমনে পুলিশের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই চক্রের বিষয়টি প্রকাশ্যে আসে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড বিশেষ ক্রাইম বিভাগের অভিযানে এই চক্রটি ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়ের এই অনৈতিক কর্মকাণ্ডের কথা জানলেও তাঁর বাবা কোনো বাধা দেননি বা প্রতিবাদ করেননি। গত ১১ আগস্ট রাতে ভাটারা থানার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।