৪৪ হাজার সরকারি অফিসে স্মার্ট মিটারের ঝড়! এবার কী বদলাবে?

৪৪ হাজার সরকারি অফিসে স্মার্ট মিটারের ঝড়! এবার কী বদলাবে?

রাজ্যের প্রায় চুয়াল্লিশ হাজার সরকারি অফিসে চলতি মাস থেকেই চালু হচ্ছে প্রি-পেইড স্মার্ট মিটার। বিদ্যুৎ বণ্টন সংস্থার আর্থিক অবস্থা সচ্ছল করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই মিটার বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাকি কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের প্রায় ৯০ হাজার সরকারি দপ্তরের শতভাগ আসনেই এই আধুনিক মিটার ব্যবস্থা কার্যকর করা। এই পরিবর্তনের ফলে বিদ্যুৎ অপচয় রোধ এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।

স্মার্ট মিটার চালুর প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে নবান্নের পক্ষ থেকে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত সরকারি দপ্তরের প্রধান ও জেলাশাসকদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মোবাইল নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কো ম্পা নির পোর্টালে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে। এই নম্বরেই বিল সংক্রান্ত সমস্ত আপডেট ও বকেয়ার তথ্য পাঠানো হবে। প্রিপেড ব্যবস্থা চালুর পূর্বে শেষ পোস্টপেড বিল মেটানোর জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *