যাদবপুরে তেরঙ্গা হাতে বন্দে মাতরমের গর্জন, কাঠগড়ায় চে-এর গেঞ্জি পরা ‘বেয়াদব’রা!

যাদবপুরে তেরঙ্গা হাতে বন্দে মাতরমের গর্জন, কাঠগড়ায় চে-এর গেঞ্জি পরা ‘বেয়াদব’রা!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে রাখিবন্ধনের বিকেলে তেরঙ্গা হাতে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। প্রবল বৃষ্টি উপেক্ষা করে ‘১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ উচ্চারণের মাধ্যমে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। এই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ ও হোস্টেলের ‘থ্রেট কালচার’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে দাবি করা হয়, এখানকার ৯০ শতাংশ পড়ুয়াই দেশপ্রেমিক হলেও একটি বিশেষ গোষ্ঠী ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে যায়। পাশাপাশি, অতীতে কমিউনিস্ট শাসন এবং বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে দেশবিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ জানানো হয়। আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *