জনগণনার ঘরে তালা! জনপ্রতিনিধিদের অসহযোগিতায় মাথায় হাত গণনাকর্মীদের

জনগণনার ঘরে তালা! জনপ্রতিনিধিদের অসহযোগিতায় মাথায় হাত গণনাকর্মীদের

রাজ্যজুড়ে চলা জনগণনার দ্বিতীয় ধাপের গৃহগণনা পর্বে সাধারণ মানুষের অসহযোগিতা ও জনসচেতনতার অভাবে তীব্র সংকটের মুখে পড়েছেন সরকারি এনুমারেটররা। কলকাতা ও হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে পর্যাপ্ত সাড়া মিলছে না বলে অভিযোগ উঠেছে। এনুমারেটর, সুপারভাইজার এবং ইনচার্জ অফিসারদের মতে, অধিকাংশ মানুষই এই প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা দেখা গেলেও, বর্তমানে বহু এলাকায় কাউন্সিলর না থাকা এবং নিচুতলার জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক পালাবদল এবং বোর্ড পুনর্গঠনের জেরে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি এই কাজে আগ্রহ দেখাচ্ছেন না বলে অভিযোগ।

পরিস্থিতি মোকাবিলায় কলকাতা সহ রাজ্যের একাধিক ব্লকে তড়িঘড়ি হোর্ডিং ও মাইক প্রচার শুরু করেছে প্রশাসন। পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন প্রচারের কাজে জোর দিলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। রাজনৈতিক অস্থিরতার জেরে বহু এলাকার জনপ্রতিনিধিরা দায়িত্ব এড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাচ্ছে না। এর ফলে তথ্য সংগ্রহ করতে গিয়ে পদে পদে হেনস্তার শিকার হচ্ছেন কর্মীরা। এই জটিলতা কাটাতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করার দাবি তুলেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *