“মুসলিমদের ভারতে ঠাঁই নেই ভাবলে তাঁরা হিন্দুই নন”, নিউ ইয়র্কে কড়া বার্তা মোহন ভাগবতের

“মুসলিমদের ভারতে ঠাঁই নেই ভাবলে তাঁরা হিন্দুই নন”, নিউ ইয়র্কে কড়া বার্তা মোহন ভাগবতের

নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়্যারে ‘এক বিশ্ব, এক মানবতা’ শীর্ষক অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতা ও অখণ্ড মানবতার অনন্য বার্তা দিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। প্রায় ৫ হাজার স্রোতার উপস্থিতিতে আয়োজিত এই সভায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মানবজাতিকে বিভাজিত করে কোনো ধর্ম চলতে পারে না।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে সংঘপ্রধান বলেন, “আপনি যদি নিজেকে প্রকৃত হিন্দু বলে মনে করেন, তবে বিশ্বাস করতে হবে যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যে হিন্দুরা মনে করেন ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া উচিত, তাঁরা হিন্দুত্বের মূল ধারণার সঙ্গেই যুক্ত নন—তাঁরা আদতে হিন্দুই নন।”

তিনি আরও ব্যাখ্যা করেন, পৃথিবীতে বিভিন্ন ধর্মের উপাসনা পদ্ধতি ও অনুশাসন আলাদা হতে পারে, কিন্তু সব পথের গন্তব্য এবং মূল সত্য এক, তা হলো ‘মানবতা’। অন্যের ধর্মের অস্তিত্বকে অস্বীকার করা হিন্দুত্বের আদর্শের পরিপন্থী। বিশ্বমঞ্চে আরএসএস-এর ভাবমূর্তি তুলে ধরে তিনি জানান, সংঘ একটি সেবাধর্মী সংগঠন। হরিয়ানার দাদারিতে বিমান দুর্ঘটনার পর সংঘ কর্মীদের জাত-পাত না মেনে মুসলিমদের উদ্ধার করার উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা জনসেবার সময় কারো ধর্মীয় পরিচয় বিচার করি না।”

উলেক্ষ্য, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের একাংশ এই অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে সংঘের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সমালোচনার জবাব দিয়ে মার্কিন মুলুক থেকেই ভারতের বিরুদ্ধে ওঠা সাম্প্রদায়িক অসহিষ্ণুতার অভিযোগকে সশব্দে খারিজ করলেন আরএসএস প্রধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *