চোখ পলকে বাস গিলে খেল প্রলয়ঙ্করী স্রোত! নেপাল থেকে ফিরে এ কোন বিভীষিকার গল্প শোনালেন পর্যটকেরা?

চোখ পলকে বাস গিলে খেল প্রলয়ঙ্করী স্রোত! নেপাল থেকে ফিরে এ কোন বিভীষিকার গল্প শোনালেন পর্যটকেরা?

শুক্রবার চেন্নাই বিমানবন্দরে পা রেখেই কান্নায় ভেঙে পড়েন নেপালফেরত ২১ জন তামিল পর্যটক। চোখে-মুখে তখনো গ্রাস করে রয়েছে মৃত্যুর আতঙ্ক। তাঁদের বর্ণনা অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তের জিরং বন্দরে পর্যটকদের কনভয় দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই পাহাড় থেকে নামে কাদাজলের বিশাল স্রোত। চোখের পলকে কনভয়ের সামনের দুটি বাসকে ভাসিয়ে নিয়ে যায় সেই জলদানব। বরাতজোরে বেঁচে যাওয়া তৃতীয় বাসের যাত্রীরা কোনো রকমে বেরিয়ে কাছাকাছি এক সশস্ত্র পুলিশ শিবিরে আশ্রয় নেন, যা তাঁদের জীবন রক্ষা করে।

তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য থেকে প্রায় চারশো পর্যটক নেপালে গিয়েছিপের মধ্যে ১৪০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। অন্য দিকে, প্রাকৃতিক এই বিপর্যয়ে নেপালজুড়ে মৃতের সংখ্যা ছয়শো ছাড়িয়ে গেছে এবং দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা হাজার হাজার ছুঁয়েছে। চেন্নাই বিমানবন্দরে পৌঁছানো পর্যটকেরা এই অলৌকিক প্রত্যাবর্তনকে ‘মিরাকল’ বলে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *