জমা জলে মর্মান্তিক মৃত্যু যুবকের, ডোমজুড়ে নেমে এল শোকের ছায়া!

জমা জলে মর্মান্তিক মৃত্যু যুবকের, ডোমজুড়ে নেমে এল শোকের ছায়া!

টানা বৃষ্টির জেরে হাওড়ার ডোমজুড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবল বৃষ্টির কারণে এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাজার সেরে বাড়ি ফেরার পথে জলমগ্ন রাস্তায় হঠাৎ পড়ে যান বছর ত্রিশের ওই যুবক। কিছু সময় পর তাঁকে স্থানীয়রা জলে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম সহদেব বাছার। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। জলের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় ওই রোগের প্রাদুর্ভাবের কারণে তিনি পড়ে যান এবং উঠতে না পারায় বেঘোরে প্রাণ হারান। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ও তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুর জেরে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *