আন্তর্জাতিক আদালতের রায়কে বুড়ো আঙুল ভারতের, সিন্ধুর জল বন্ধ থাকায় চরম সংকটে পাকিস্তান!

আন্তর্জাতিক আদালতের রায়কে বুড়ো আঙুল ভারতের, সিন্ধুর জল বন্ধ থাকায় চরম সংকটে পাকিস্তান!

আন্তর্জাতিক সালিশি আদালতের রায় খারিজ করে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা সাফ জানিয়ে দিল ভারত। দ্য হেগের আদালত সাম্প্রতিক রায়ে ভারতকে পুরনো চুক্তি মেনে জল ছাড়ার নির্দেশ দিলেও, নয়াদিল্লি এই আদালতের সাংবিধানিক বৈধতা এবং এখতিয়ার বরাবরই অস্বীকার করে আসছে। জম্মু ও কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্প ও চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বদল না করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে কেন্দ্র। সরকারের স্পষ্ট বার্তা, দেশের স্বার্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের এই কঠোর অবস্থানের জেরে চরম জলসংকটে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দেশটির জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে তীব্র পানীয় ও সেচের জলের সংকটে ভুগছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিন্ধ ও বালোচিস্তান প্রদেশ। ইরিগেশন ক্যানালগুলোতে জলের ঘাটতি ৮০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সেখানকার কৃষি উৎপাদন প্রায় ধ্বংসের মুখে। আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে সরব হলেও ভারতের নদীর জল ব্যবহারের কাজ অব্যাহত থাকায় পাকিস্তানের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা বড় বিপদের মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *