ভারতের অস্ত্র চুক্তিতে বিরাট দুর্নীতির ছায়া! মন্ত্রীর পদত্যাগে উত্তাল ইউক্রেন-ইউরোপ রাজনীতি

ভারতের অস্ত্র চুক্তিতে বিরাট দুর্নীতির ছায়া! মন্ত্রীর পদত্যাগে উত্তাল ইউক্রেন-ইউরোপ রাজনীতি

ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠাতে গিয়ে এবার মহা ফাঁপড়ে পড়েছে ইউরোপের দেশ এস্টোনিয়া। ভারতের ‘নেকো ডিফেন্স মিউনিশন্স’ অধিগ্রহণকারী ইতালীয় সংস্থা ‘ডাটাসেল’-এর সঙ্গে প্রায় ৭৬৯ কোটি টাকার অস্ত্র চুক্তি করেছিল দেশটি। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অর্থে কেনা এই গোলা ও অস্ত্র পাঠাবার কথা ছিল রাশিয়ার বিরুদ্ধে লড়তে থাকা ইউক্রেনের কাছে। তবে এস্টোনিয়ার ‘ন্যাশনাল অডিট অফিস’-এর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চুক্তির বিপুল অর্থ পাওয়া সত্ত্বেও সঠিক সময়ে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করেনি সংস্থাটি। উপরন্তু পাঠানো গোলার গুণমানও অত্যন্ত নিম্নমানের। অভিজ্ঞতা ছাড়া সংস্থাকে বরাত দেওয়ায় দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন এস্টোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যান্নো পেভকুর।

এই আন্তর্জাতিক কেলেঙ্কারিতে বিতর্ক ছড়িয়েছে কূটনৈতিক মহল জুড়েও। কারণ ভারতের তৈরি অস্ত্র ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে— এমন তথ্য প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। তবে যাবতীয় দুর্নীতির অভিযোগ ও নিম্নমানের গোলা পাঠানোর দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছে ডাটাসেল। সংস্থাটির দাবি, একপাক্ষিক চুক্তি বাতিল করায় তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদিও ভূ-রাজনৈতিক দিক দিয়ে বন্ধু রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় সংস্থার এই অস্ত্র ব্যবহারের খবর এখন আন্তর্জাতিক রাজনীতির হট টপিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *