আন্দোলনে বিপুল ভিড় হলেও ফাঁকা সংগঠন! সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

আন্দোলনে বিপুল ভিড় হলেও ফাঁকা সংগঠন! সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

রাজ্যের বিভিন্ন আন্দোলন ও রাজপথের সংগ্রামে তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো হলেও সিপিএমের দলীয় সংগঠনে তার বিপরীত চিত্র ধরা পড়েছে। দলের সাম্প্রতিক অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্টে দেখা গেছে, রাজ্যে পার্টির মোট সদস্যসংখ্যা বাড়ার বদলে কিছুটা কমেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—৩০ বছরের কম বয়সি কমরেডদের উপস্থিতি সংগঠনটিতে অত্যন্ত নগণ্য, আর ৬০ শতাংশেরও বেশি শাখায় কোনো সহকারী সম্পাদক বা এজি পদই নেই। পাশাপাশি বহু শাখায় কোনো মহিলা সদস্য না থাকায় এবং তফশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বে ঘাটতি থাকায় রক্তক্ষরণ ঠেকাতে নতুন ভাবনার কথা স্বীকার করেছে আলিমুদ্দিন।

দলের মুখপত্রে প্রকাশিত এই রিপোর্ট অনুসারে, আন্দোলন-সংগ্রামে আসা নতুন শক্তিকে সংগঠিত করে সদস্যপদে উন্নীত করার ক্ষেত্রে পরিকল্পনা ও উদ্যোগের স্পষ্ট অভাব রয়েছে। আরএসএস ও বিজেপির মতো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে পুরনো ধারার পরিবর্তন এবং নেতৃত্বের স্পষ্ট দায়বদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কল্যাণীতে অনুষ্ঠিত রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অবিলম্বে সময়োপযোগী সংস্কার, নীতিভিত্তিক অভ্যন্তরীণ ঐক্য এবং নিয়মিত সাংগঠনিক মূল্যায়ন না করা গেলে পার্টি শ্রেণিশত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *