‘মোবাইল ছুঁলেই যোগীজির পুলিশ ধরবে!’ ৩ বছরের শিশুর মিষ্টি হুঙ্কার সোশালে ব্যাপক ভাইরাল

‘মোবাইল ছুঁলেই যোগীজির পুলিশ ধরবে!’ ৩ বছরের শিশুর মিষ্টি হুঙ্কার সোশালে ব্যাপক ভাইরাল

আজকের স্মার্ট যুগে শিশুদের ভাত খাওয়াতে কিংবা শান্ত রাখতে অভিভাবকরা সহজেই তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এক সম্পূর্ণ বিপরীত ও অনুপ্রেরণাদায়ক ছবি ভেসে উঠল সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শিশুদের মোবাইল থেকে দূরে রাখার বার্তাকে নিজের আধো-আধো গলায় আউড়ে নেটদুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে ৩ বছরের এক খুদে।

লখনউয়ের বাসিন্দা বৈভব শ্রীবাস্তবের ৩ বছরের কন্যা ভিয়ানা জে শ্রীবাস্তব (পরি)। তার এই মিষ্টি ভিডিওটি এখন ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্স (টুইটার)-সহ সব প্ল্যাটফর্মেই ভাইরাল। ভিডিওতে ভিয়ানাকে বেশ গম্ভীর ভঙ্গিতে নিজের মতো করে বলতে শোনা যাচ্ছে— “যোগীজি বলেন নো মোবাইল, তো নো মোবাইল! বাচ্ছারা জেদ করলে করতে দাও… কিন্তু নো মোবাইল, না হলে যোগীজির পুলিশ ধরে নিয়ে যাবে!” তার এই তোতলা কথা আর মিষ্টি ভঙ্গি একমুহূর্তেই মন জয় করে নিয়েছে লক্ষ লক্ষ নেটিজেনদের।

মূলত শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো ও মোবাইল আসক্তি দূর করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিভাবকদের সতর্ক হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই বার্তা যে এত ছোট এক শিশুর মস্তিষ্কে এভাবে গেঁথে যাবে, তা দেখে সত্যি তাজ্জব বনে গেছেন অনেকে।

নেটিজেনদের মতে, ভিয়ানার এই আধো-আধো ভাষার ভিডিওটি কেবল ক্ষণিকের বিনোদনের খোরাক নয়, বরং মোবাইলনির্ভর বর্তমান প্রজন্মে অভিভাবক ও শিশুদের চোখ খুলে দেওয়ার মতো একটি বড় সচেতনতামূলক বার্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *