কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদের প্লাবন! ৪ দিনে বিক্রি ৪.৭৩ কোটির

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদের প্লাবন! ৪ দিনে বিক্রি ৪.৭৩ কোটির

কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুণ্যার্থী ও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে মদের বিকিকিনি। রাজ্য আবগারি দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত—মাত্র চার দিনে তারাপীঠে ৪ কোটি ৭৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

দৈনিক বিক্রির হিসাব:

  • ৮ সেপ্টেম্বর: প্রায় ৫০ লক্ষ টাকা
  • ৯ ও ১০ সেপ্টেম্বর (মূল তিথি): আড়াই কোটি টাকা (২.৫০ কোটি)
  • ১১ সেপ্টেম্বর: ১ কোটি ৭৩ লক্ষ টাকা

কোন মদের চাহিদা কেমন?

আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, এই চার দিনে তারাপীঠে মোট ২৩,৭৭৩ লিটার বিয়ার, ৮,৬০০ লিটারের বেশি দেশি মদ এবং ২৯,৬২২ লিটার বিদেশি মদ বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দেশি মদ ও বিয়ারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

তবে লক্ষ্যণীয় বিষয় হলো, গত বছরের তুলনায় এ বার বিদেশি মদের বিক্রি কিছুটা কমেছে। হিসেব অনুযায়ী, গত বারের চেয়ে প্রায় ৪,২০০ লিটার কম বিদেশি মদ বিক্রি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

আবগারি দপ্তরের আধিকারিকদের মতে, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদের দোকান বন্ধ থাকবে—এমন একটি ভুয়ো খবর ছড়ানোর ফলেই এই হেরফের। বিভ্রান্তিতে পড়ে বহু পর্যটক তারাপীঠে আসার আগেই বাইরে থেকে মদ কিনে সঙ্গে নিয়ে এসেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *