‘পুলিশি অত্যাচার বন্ধ না হলে তীব্র আন্দোলন!’ থানা ঘেরাও করে চরম হুঁশিয়ারি

‘পুলিশি অত্যাচার বন্ধ না হলে তীব্র আন্দোলন!’ থানা ঘেরাও করে চরম হুঁশিয়ারি

ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এবার পুলিশি হয়রানি ও দলীয় কর্মীদের ওপর নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি শক্তিপুর থানা চত্বরে কর্মী-সমর্থকদের নিয়ে ধর্নায় বসলেন AJUP বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই আচমকা পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিধায়কের অভিযোগ, রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকেই পরিকল্পিতভাবে তাঁর দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হচ্ছে। রাজনৈতিক চাপের মুখে পড়ে প্রশাসন সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তিনি কড়া তোপ দাগেন। এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি দলবল নিয়ে শক্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন।

একই সঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে পুলিশের এই অন্যায় পদক্ষেপ ও অহেতুক হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *