সুখও নেই, মুক্তিও নেই! কেন তিলে তিলে শেষ হচ্ছে আপনার মানসিক শান্তি?

সুখও নেই, মুক্তিও নেই! কেন তিলে তিলে শেষ হচ্ছে আপনার মানসিক শান্তি?

আজকাল সম্পর্কের সংজ্ঞা আর আগের মতো সরল নেই। জেন জির হাত ধরে সম্পর্কে এসেছে এক নতুন ধূসর জগত, যার নাম ‘মেবিলেশনশিপ’ (Maybe + Relationship)। অর্থাৎ, সম্পর্ক হয়তো আছে, আবার হয়তো নেই।

এই ফাঁদের মূল বৈশিষ্ট্য হলো দায়িত্বহীনতা। ঘণ্টার পর ঘণ্টা চ্যাট, নিয়মিত ডেটিং আর বিপদে পাশে থাকা—সবই মিলবে, কিন্তু যখনই সম্পর্ককে কোনো নাম বা প্রতিশ্রুতি দিতে চাওয়া হবে, তখনই আসবে এড়িয়ে যাওয়ার প্রবণতা। এক পক্ষ যখন সত্যি হওয়ার আশায় দিন গোনে, অন্য পক্ষ তখন সেই আশা জিইয়ে রেখে নিজেদের একাকীত্ব দূর করে।

মনোবিদদের মতে, এই ধরণের ঝুলন্ত বা অনিশ্চিত সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এর ফলে মনে তৈরি হয় গভীর অ্যাংজাইটি, অনিদ্রা এবং আত্মবিশ্বাসের অভাব। কারণ এই অবস্থায় মানুষ না পারে সামনে এগোতে, না পারে সম্পর্কটা পুরোপুরি শেষ করতে।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চাবিকাঠি লুকিয়ে রয়েছে দুটি সহজ প্রশ্নে: সম্পর্কটি কি আনন্দের চেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এবং গত তিন মাসে এটি কি এক পা-ও এগিয়েছে? উত্তর যদি নিরাশাজনক হয়, তবে স্পষ্ট কথা বলে এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসা শ্রেয়। অস্পষ্ট কোনো সম্পর্কের বোঝা বইবার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে একা থাকা অনেক বেশি স্বস্তিদায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *