শিশু নিগ্রহ রুখতে কড়া কেন্দ্র, কন্টেন্ট পেলেই সরকারকে জানাবে মেটা

শিশু নিগ্রহ রুখতে কড়া কেন্দ্র, কন্টেন্ট পেলেই সরকারকে জানাবে মেটা

ডিজিটাল মাধ্যমে শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করতে এক বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো মেটা পরিচালিত প্ল্যাটফর্মে শিশু নির্যাতন বা নিগ্রহের (CSEAM) কোনো কন্টেন্ট নজরে আসামাত্রই তা সরাসরি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠাতে বাধ্য থাকবে সংস্থাটি। মঙ্গলবার কেন্দ্র সরকারের এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে মেটা আশ্বাস দিয়েছে, শিশুদের জন্য সোশাল মিডিয়াকে নিরাপদ করতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে এই নির্দেশ কেবল মেটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ভারতে কর্মরত অন্যান্য সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শিশু নিগ্রহ সংক্রান্ত কন্টেন্ট রুখতে না পারলে বা এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

সম্প্রতি ইনস্টাগ্রামে শিশু নিগ্রহকে প্রশ্রয় দেওয়ার মতো একটি বিতর্কিত বিজ্ঞাপন সামনে আসার পরেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার জল গড়াতে মেটা একাধিক অ্যাকাউন্ট সাসপেন্ড করে এবং বিতর্কিত বিজ্ঞাপনগুলো সরিয়ে নেয়। তবে কেবল আন্তর্জাতিক স্তরে রিপোর্ট করার বদলে, এবার সরাসরি ভারতীয় তদন্তকারীদের হাতে অপরাধীদের তথ্য তুলে দিয়ে শিশু সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *