নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ১৩৯৯, নিখোঁজ ৫ হাজারের বেশি
September 16, 20261:38 pm

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে আচমকা বরফ ও পাথর ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় উত্তর ও মধ্য নেপালের একের পর এক শহর ও গ্রাম তছনছ হয়ে গেছে। এই মর্মান্তিক বিপর্যয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৯-এ। এখনও প্রায় ৫,১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিপর্যয়ের পর থেকেই দুর্গম এলাকাগুলোয় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন উদ্ধারকারীরা। এ পর্যন্ত প্রায় ১৩,৭৪২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বিশাল ধ্বংসস্তূপের কারণে নিখোঁজদের সন্ধানে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত অথবা মৃত অবস্থায় দ্রুত খুঁজে বের করতে দিনরাত অবিরাম তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।