‘বয়সের কারণেই সরে দাঁড়ানো’, আইএফএ-র শীর্ষ পদ ছাড়লেন অজিত

‘বয়সের কারণেই সরে দাঁড়ানো’, আইএফএ-র শীর্ষ পদ ছাড়লেন অজিত

দীর্ঘদিনের প্রশাসনিক অধ্যায়ের অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)-র সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অজিত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আইএফএ সচিবের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন, যা সংস্থার সমস্ত অনুমোদিত ক্লাবের সদস্যদের উদ্দেশে লেখা হয়েছে।

ষাটের দশকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে পা রেখেছিলেন অজিত বন্দ্যোপাধ্যায়। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ কয়েক দশক ধরে আইএফএ-র সভাপতি হিসেবে ফুটবলের সেবা করতে পারা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। বয়সের ভারে আগামী দিনে এই পদের দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা থেকেই আগেভাগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তাঁর বিশ্বাস, নতুন প্রজন্মের প্রশাসকেরা বঙ্গ ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

চলতি কলকাতা ফুটবল লিগ সুষ্ঠুভাবে শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন বলে জানালেও, মরসুম শেষ হওয়ার আগেই কেন তড়িঘড়ি পদত্যাগ করলেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তবে ফুটবল ছাড়লেও আবেগ যে কমছে না, তা স্পষ্ট করে দিয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায়। ইস্তফাপত্রের শেষে তিনি জানান, পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা একই থাকবে এবং আইএফএ-র শুভাকাঙ্ক্ষী হয়ে তিনি সর্বদাই পাশে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *