মাঝরাতে আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ এয়ারস্ট্রাইক! ঘুমন্ত মানুষের ওপর ঝরল বোমা, নড়েচড়ে বসল তালিবান

আফগানিস্তানের মাটিতে ফের ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান। পূর্ব আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তান বিমানবাহিনীর (PAF) এই সারপ্রাইজ এয়ারস্ট্রাইকে ব্যাপক ক্ষয়ক্ষতি ও একাধিক সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সংক্ষেপে মূল আপডেট:
- ভোর সাড়ে ৩টে নাগাদ কুনার প্রদেশের নূরগাল জেলায় হামলা চালায় পাকিস্তানি ফাইটার জেট।
- খুব নিচু দিয়ে উড়ে এসে সোজা লোকালয়ে বোমাবর্ষণ শুরু করে পাক যুদ্ধবিমান।
- ঘুমন্ত অবস্থায় সাধারণ মানুষের ওপর আক্রমণ চলায় বিপদের মাত্রা অনেকটাই বেড়েছে।
নিঝুম রাতে আচমকা বোমাবর্ষণ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ যখন চারিদিক নিস্তব্ধ, তখন কুনার প্রদেশের নূরগাল জেলার পাতাং এলাকার আকাশে হানা দেয় পাকিস্তানি যুদ্ধবিমান। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানগুলি খুব নিচু দিয়ে উড়ে এসে একের পর এক বোমা ফেলতে শুরু করে। গভীর রাতে সাধারণ মানুষ যখন নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক তখনই এই হামলা চালানো হয়।
ধ্বংসস্তূপে পরিণত বসতবাড়ি এই বিমান হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নূরগাল জেলার বাসিন্দা নূর মহম্মদের বাসভবন। বিকট শব্দে বোমা ফেটে মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সকালে স্থানীয় বাসিন্দাদের সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে বোমার অবশিষ্টাংশ ও টুকরো সংগ্রহ করতে দেখা গেছে। হামলার সময় বাড়ির ভেতরে ঠিক কতজন উপস্থিত ছিলেন তা এখনও স্পষ্ট নয়, তবে এই হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে খবর মিলছে।
পাক-তালিবান উত্তেজনার চরম পারদ পাকিস্তান ও আফগান তালিবানের মধ্যে বেশ কয়েক মাস ধরেই সীমান্ত সংঘাত চরম আকার ধারণ করেছে। একদিকে আফগান সীমান্ত ঘেঁষে তালিবানি হামলায় প্রতিনিয়ত পাক সেনার প্রাণহানি ঘটছে, অন্যদিকে পাল্টা হিসেবে আফগানিস্তানের ভেতরে ঢুকে এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইসলামাবাদ। কুনারে এই সাম্প্রতিক হামলার পর পুরো অঞ্চলে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই আক্রমণের জবাবে তালিবান প্রশাসন পাকিস্তানের ওপর নতুন করে কী ধরনের পাল্টা পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।