হাতে মাত্র ৪ মাস! তৃণমূলের নাম-প্রতীক কার? কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

হাতে মাত্র ৪ মাস! তৃণমূলের নাম-প্রতীক কার? কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক (জোড়া ফুল) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত শিবিরের আইনি লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে। এই বিরোধের নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (Election Commission) স্পষ্ট চার মাসের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যেই কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

এদিনের শুনানিতে মমতা শিবিরের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কপিল সিব্বল প্রতীক জট দ্রুত মেটানোর আবেদন জানান। অন্যদিকে, ঋতব্রত শিবিরের আইনজীবী মুকুল রোহতগি জানান, কমিশনের কাছে বক্তব্য পেশ করতে তাঁদের আরও ছয় সপ্তাহ সময় লাগবে। সব পক্ষের সওয়াল-জবাব শুনে শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে কমিশনকে। এরপরের ৩ মাসের মধ্যে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে চলতি বছরে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যেই চূড়ান্ত ফয়সালা মিলতে পারে। ফলে আসন্ন দুর্গাপুজো পরবর্তী পুরভোট এবং উপনির্বাচনগুলিতে আপাতত উভয় শিবিরকেই লড়তে হতে পারে অস্থায়ী কোনো প্রতীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *