গয়নাপ্রেমীদের মুখে চওড়া হাসি! এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ দর কত?

গয়নাপ্রেমীদের মুখে চওড়া হাসি! এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ দর কত?

কলকাতা: উৎসবের দিনগুলো যত এগিয়ে আসছে, কেনাকাটার আমেজ ততই বাড়ছে বাঙালির মনে। নতুন পোশাকের পাশাপাশি পুজোর কেনাকাটায় সোনা-রুপোর গয়নার ভূমিকা সর্বদাই বিশেষ। আর ঠিক এই সময়েই গয়নাপ্রেমীদের জন্য এলো বড়সড় স্বস্তির খবর। টানা পতনের পর চলতি সপ্তাহের শুরুতেই আবারও উল্লেখযোগ্যভাবে সস্তা হলো মূল্যবান এই দুই ধাতু।

সোমবার সপ্তাহের প্রথম দিনেই কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৩,৭০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাটের গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৩,৫৫০ টাকা। শুধু সোনাই নয়, পকেটে স্বস্তি দিয়ে প্রতি কেজি রুপোর দামেও এক ধাক্কায় ৮,৩০০ টাকার পতন ঘটেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, গত এক মাসের হিসাব দেখলে দেখা যাবে সোনার দর প্রতি ১০ গ্রামে প্রায় ১২, ৫০০ টাকা এবং কেজি প্রতি রুপোর দর প্রায় ২২,০০০ টাকা কমেছে। টানা এই দরপতনে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্ত ও ক্রেতাদের।

আজ কলকাতার বাজারে সোনা ও রুপোর তাজা দর (২৮ সেপ্টেম্বর, ২০২৬):

  • ২৪ ক্যারাট পাকা সোনা: ১,৪৭,৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
  • ২২ ক্যারাট গয়না সোনা: ১,৪১,১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
  • খুচরো রুপো: ২,২৩,৯৫০ টাকা (প্রতি কেজি)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *