‘দিয়ে দিচ্ছি’ থেকেও মিলল না জামিন! পিছোল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর শুনানি

‘দিয়ে দিচ্ছি’ থেকেও মিলল না জামিন! পিছোল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর শুনানি

উপনির্বাচনে লড়াই করার কথা থাকলেও আপাতত স্বস্তি পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্টে ফের পিছিয়ে গেল তাঁর জামিনের মামলার শুনানি। আগামী মঙ্গলবার সকালে মামলার শুনানির পর এই বিষয়ে নির্দেশ জারি করা হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিচারপতি ঘোষ প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিলেন, মিলনকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে তিনি অন্তর্বর্তী জামিন মঞ্জুর করছেন। তবে আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও পরবর্তী দুই দিনেও চূড়ান্ত স্বস্তি পাননি কংগ্রেস প্রার্থী। শুক্রবার চারটি মামলায় জামিনের আবেদন শুনানির পর জানানো হয়েছিল, বাকি দুটি মামলার শুনানি সোমবার করা হবে এবং তারপরই মিলবে চূড়ান্ত নির্দেশ। কিন্তু সোমবারও হাইকোর্টে শুনানি স্থগিত থেকে যায়।

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বের একটি ১৯ বছরের পুরনো মামলায় সম্প্রতি চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলন প্রধানকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং লুটপাটসহ নন্দীগ্রাম ও খেজুরি থানায় একাধিক মামলা রুজু রয়েছে। যদিও বিরোধী শিবিরের স্পষ্ট দাবি, রাজনৈতিক চক্রান্ত ও স্বার্থ চরিতার্থ করতেই নির্বাচন পর্বে গ্রেফতার করা হয়েছে মিলনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *