যাদবপুর বিদ্যাপীঠে রেজিস্টার্ড পার্সেলে এলো ‘কোরান’! পাঠ্যক্রমে ইসলামি শিক্ষার প্রস্তাবে শোরগোল, দায়ের FIR

যাদবপুর বিদ্যাপীঠে রেজিস্টার্ড পার্সেলে এলো ‘কোরান’! পাঠ্যক্রমে ইসলামি শিক্ষার প্রস্তাবে শোরগোল, দায়ের FIR

কলকাতা: কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও নামী বিদ্যালয় যাদবপুর বিদ্যাপীঠের ঠিকানায় আসা একটি রেজিস্টার্ড পার্সেল ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ২৪ সেপ্টেম্বর পাওয়া ওই পার্সেলে পবিত্র কোরান এবং বেশ কিছু ইসলামি ধর্মীয় বইয়ের পাশাপাশি একটি বিশেষ চিঠি ছিল। চিঠিতে স্কুলের পাঠ্যক্রমে ইসলাম ধর্মনীতি ও ধর্মীয় গ্রন্থ পাঠ অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।

ঘটনার গাম্ভীর্য অনুধাবন করে পরদিনই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর যাদবপুর থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করেন প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য। তিনি জানান, সরকারি ও বৈচিত্রপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই স্কুলে কখনই কোনো নির্দিষ্ট ধর্মের গোঁড়ামি বা মতামত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয় না। কোনো অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি সৃষ্টি করতেই এই পার্সেল ও চিঠি পাঠিয়েছে বলে তাঁর আশঙ্কা।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই স্কুলটি অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তড়িঘড়ি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পার্সেলটির উৎস, সিসিটিভি ফুটেজ এবং চিঠিতে উল্লেখিত প্রেরকের পরিচয় যাচাই করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *