‘এখনও এত হটস্পট কেন?’ নবান্নের হাই-ভোল্টেজ বৈঠকে জেলাশাসকদের বড় বার্তা!

‘এখনও এত হটস্পট কেন?’ নবান্নের হাই-ভোল্টেজ বৈঠকে জেলাশাসকদের বড় বার্তা!

কলকাতা: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অগ্রগতি পর্যালোচনায় নবান্নে এক হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হলো। ১৬টি দপ্তরের সচিব এবং জেলাশাসকদের সঙ্গে হওয়া এই বৈঠকে ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা গতিশীল করার বার্তা দেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

ডেঙ্গি নিয়ন্ত্রণ ও কড়া বার্তা: নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর হার কমলেও এখনও কিছু অঞ্চল ‘হটস্পট’ হিসেবে রয়ে গেছে। বর্তমানে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭,৩২০ জন, যার মধ্যে গত দুই সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। বিশেষ করে মুর্শিদাবাদের কিছু ব্লক, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা এবং কলকাতা পুরসভার কয়েকটি ওয়ার্ডে সংক্রমণ এখনও উদ্বেগজনক। বৈঠকে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের কাছে সরাসরি জানতে চাওয়া হয়— “এখনও এত হটস্পট কেন?” ডেঙ্গি নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে ভালো কাজ হলেও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিমা ও পুরস্কারের ঘোষণা: স্বাস্থ্যসেবা সংক্রান্ত পারফরম্যান্স বাড়াতে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় যে জেলা আগামী ৩১ অক্টোবরের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করবে, সেই জেলাকে মুখ্যসচিব নিজে ব্যক্তিগতভাবে বিশেষ সম্মান জানাবেন।

ই-কেওয়াইসি ও অন্যান্য নির্দেশ: আয়ুষ্মান ভারত প্রকল্পে বহু উপভোক্তার ই-কেওয়াইসি (e-KYC) আসাম্পূর্ণ থাকার কারণে কার্ড সক্রিয় হচ্ছে না। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সমাধান করার নির্দেশ দিয়েছে নবান্ন। এছাড়া পর্যালোচনার মাধ্যমে পুরোনো তালিকা থেকে ২,৭৮০ জনকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ২,৭৮৪ জনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *