মাত্র ৫০ হাজার টাকাই নিজের পাকা ফ্ল্যাট! চটকল শ্রমিকদের জন্য রাজ্য়ের বাম্পার ঘোষণা

মাত্র ৫০ হাজার টাকাই নিজের পাকা ফ্ল্যাট! চটকল শ্রমিকদের জন্য রাজ্য়ের বাম্পার ঘোষণা

কলকাতা: রাজ্যের চটকল শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। জরাজীর্ণ কোয়ার্টার ছেড়ে এবার মাত্র ৫০ হাজার টাকা জমা দিলেই শ্রমিকরা পেয়ে যাবেন নিজেদের পাকা ফ্ল্যাট। ফ্ল্যাট তৈরির বাকি খরচ বহন করবে কেন্দ্র ও রাজ্য সরকার।

সোমবার এক সাংবাদিক বৈঠকে এই সুখবর জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০’-এর ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ প্রকল্পের অধীনে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকদের এই আবাসন দেওয়া হবে।

শুরুতেই উত্তর ২৪ পরগনা ও হুগলি: প্রথম পর্যায়ে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় প্রকল্পটির কাজ শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার চটকল শ্রমিক পাকা বাড়ির জন্য আবেদন করেছেন। শ্রমিকদের জমা দেওয়া আবেদনপত্রগুলি যাচাই করে দ্রুত যোগ্য প্রাপকদের তালিকা তৈরি করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত করতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে খাস জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য় সরকারের এই পদক্ষেপে বহু চটকল শ্রমিক পরিবার নিরাপদ ও স্থায়ী পাকা ছাদ পেতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *