ককপিটে ছুরিতে রক্তাক্ত হয়েও ১৮০ যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় পাইলট, ছড়িয়ে পড়ল সেই রোমহর্ষক দৃশ্য!

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে বড়সড় বিপর্যয় এড়ালেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটিকে ক্র্যাশ করানোর উদ্দেশ্যে কো-পাইলট হঠাৎই অস্বাভাবিক আচরণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্মিত বাধা দিলে কো-পাইলট তাঁর ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং একাধিকবার আঘাত করে রক্তাক্ত করে তোলে। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখেন স্মিত। পরবর্তীতে অন্য কর্মী ও পাইলটদের সহায়তায় বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে এবং একটি বড় সন্ত্রাসী হামলা ও ৯/১১-এর মতো ভয়াবহ ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়।
দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা ও প্রায় ১০ হাজার ঘণ্টা বিমান চালনার দক্ষতায় বলীয়ান স্মিত মচ্ছার এই দিন নিজের জীবন বাজি রেখে ১৮০ জন যাত্রীসহ হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেছেন। বিমান নিরাপদে অবতরণের পর উপস্থিত যাত্রীরা তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়ে অশেষ কৃতজ্ঞতা জানান, যার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ইজরায়েল প্রশাসন ও বিমান সংস্থা সূত্রে খবর, বিমান হাইজ্যাকের কোনো ঘটনা না ঘটলেও কো-পাইলটের সন্ত্রাসী মনোভাবের কারণে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। সহকর্মীর হামলায় গুরুতর জখম হয়েও কর্তব্যে অটল থেকে অগণিত জীবন বাঁচানোর এই অবিশ্বাস্য বীরত্বকে এখন বিশ্বজুড়ে সকলে কুর্নিশ জানাচ্ছেন।
Indian captain fought off jihadist co-pilot's alleged attempt to crash Dubai-Tel Aviv Israel Flight FZ1073 and saved over 177 people: Israeli media
— श्रवण बिश्नोई (किसान/ Hindus) (@SKBishnoi29Rule) September 30, 2026
Brave Captain Smit Machhar, an Indian-origin pilot, reportedly confronted his Omani co-pilot when he allegedly stabbed him during… pic.twitter.com/OL3REQ5J2V