সাবধান! পুরুষদের চেয়ে মহিলারা বেশি ঝুঁকিতে, হার্ট অ্যাটাকের এই নীরব লক্ষণগুলো কি আপনারও আছে?

সাবধান! পুরুষদের চেয়ে মহিলারা বেশি ঝুঁকিতে, হার্ট অ্যাটাকের এই নীরব লক্ষণগুলো কি আপনারও আছে?

হার্ট অ্যাটাক কেবল পুরুষদের সমস্যা নয়, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ও আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বেশি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৫ শতাংশ মহিলাই হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন। পুরুষদের তুলনায় মহিলাদের শারীরিক গঠন ও হরমোনগত পার্থক্যের কারণে হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো কিছুটা আলাদা হয়, যা অনেক সময় সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান অনেকে।

বিশেষ করে অতিরিক্ত ক্লান্তি, বিশ্রামের সময় শ্বাসকষ্ট, বমি ভাব, হজমের সমস্যা, মাথা ঘোরা বা ঠান্ডা ঘাম দেওয়ার মতো লক্ষণগুলো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়। তাই শুধু বুকে ব্যথা নয়, এই লুকানো লক্ষণগুলো সময়মতো চিনে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমেই কেবল বড় বিপদ এড়ানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *