SIR ইস্যুতে নির্বাচন কমিশনে মতবিরোধের জল্পনা! ফেব্রুয়ারির পর কী বদলেছে?

SIR ইস্যুতে নির্বাচন কমিশনে মতবিরোধের জল্পনা! ফেব্রুয়ারির পর কী বদলেছে?

ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে দ্বিমতের খবর ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। তবে নির্বাচন কমিশনের সূত্রের দাবি, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর থেকে তিন সদস্যের কমিশনের কোনো সিদ্ধান্তেই মতবিরোধ হয়নি, বরং সমস্ত পদক্ষেপ সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। ইতিপূর্বে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভোটার তালিকার ডেটাবেস ‘ECINet’-এর কেন্দ্রীয়করণ ও ভোটার তালিকায় পরিবর্তনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার আপত্তি জানান দুই কমিশনার। এরই প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কমিশন স্পষ্ট জানায়, SIR কোনো নতুন পদ্ধতি নয়, বরং বহু বছর ধরে পরিচালিত আইনসম্মত ও দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি বিকেন্দ্রীভূত প্রক্রিয়া।

SIR প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ভুয়ো, মৃত কিংবা স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করা এবং যোগ্য নাগরিকদের নাম তালিকায় বহাল রাখা। প্রায় ২৫ হাজার ERO এবং AERO কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত থাকলেও তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে কমিশন নিশ্চিত করেছে। ফর্মে পরিবর্তন বা লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার মতো রাজনৈতিক অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে, প্রযুক্তিগত বা ব্যক্তিগত সমস্যাগুলি নির্দিষ্ট নীতি মেনে সমাধান করা হচ্ছে। এছাড়া সর্বোচ্চ আদালতও এই প্রক্রিয়ার ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। পুরো বিষয়টি স্বচ্ছ প্রশিক্ষিত বিএলও (BLO) কর্মীদের মাধ্যমে ৩ বার যাচাই করে পরিচালিত হচ্ছে বলে কমিশন তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *