‘তার মানে বিচার হবে!’ অভয়ার তড়িঘড়ি সৎকার মামলা সিবিআইয়ের হাতে যেতেই মুখ খুললেন মা রত্না – এক ঝলক

‘তার মানে বিচার হবে!’ অভয়ার তড়িঘড়ি সৎকার মামলা সিবিআইয়ের হাতে যেতেই মুখ খুললেন মা রত্না – এক ঝলক

একঝলক ডেস্ক:

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-গবেষকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নতুন মোড়। মেয়ের তড়িঘড়ি সৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন অভয়ার মা তথা বিধায়ক রত্না দেবনাথ। শুক্রবার গান্ধীঘাটে তিনি বলেন, “তার মানে বিচার হবে।” তবে প্রথম দিকের সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, শুরু থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তিনি স্পষ্ট জানান, এটি মূল মামলার অংশ নয়, বরং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার পৃথক একটি ঘটনা।

তড়িঘড়ি সৎকারের মামলায় অভিযুক্তদের জামিন মিললেও বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না বলে জানান রত্না দেবী। সোমনাথ দে-র কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তাঁদের অভিযোগ যে মিথ্যা নয়, এই ঘটনাই তার প্রমাণ। প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করের সেই নৃশংস ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তুলেছিল। ঘটনার দিন তড়িঘড়ি ময়নাতদন্ত ও দেহ সৎকারের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় নেতাদের বিরুদ্ধে। মেয়ের সর্বোচ্চ ন্যায়বিচারের দাবিতে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *