বালিতে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত অভিনেত্রী নুসরত ভারুচা, দ্রুত অস্ত্রোপচারের আশঙ্কায় চিন্তিত অনুরাগীরা
October 3, 20261:53 pm

ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে তড়িঘড়ি মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর আঘাত অত্যন্ত গুরুতর এবং তাঁকে দ্রুত মেরুদণ্ডের অস্ত্রোপচার (স্পাইন সার্জারি) করাতে হবে। মুম্বাই বিমানবন্দরে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।