স্ত্রীর প্রধান হওয়া নিয়ে ধুন্ধুমার! গোষ্ঠীকোন্দলে রক্ত ঝরল বিজেপি কর্মীর, কাঠগড়ায় দলেরই নেতৃত্ব – এক ঝলক

স্ত্রীর প্রধান হওয়া নিয়ে ধুন্ধুমার! গোষ্ঠীকোন্দলে রক্ত ঝরল বিজেপি কর্মীর, কাঠগড়ায় দলেরই নেতৃত্ব – এক ঝলক

একঝলক ডেস্ক:

ময়নাগুড়ির আমগুড়িতে প্রকাশ্যেই সামনে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে দলেরই একাংশের বিরুদ্ধে এক নেতার বাড়িতে চড়াও হয়ে হামলার গুরুতর অভিযোগ উঠেছে। লোহার রড ও বাঁশ নিয়ে এই হামলায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যাওয়ার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক অতুলচন্দ্র রায় জয়ন্ত রায় ও সুভাষ রায় সহ সাতজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই সংঘাতে অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।

অভিযোগ, অতুল রায়ের স্ত্রী উপপ্রধান হলেও অন্য এক নেতা চেয়েছিলেন তাঁর স্ত্রী প্রধান হোন। সেই ক্ষোভ থেকেই গত ১ অক্টোবর রাতে অতুলের বাড়িতে হামলা চালানো হয়। এই মারামারিতে পঞ্চায়েত সদস্যার স্বামী ধনেশ্বর রায়ের মাথা ফেটে যাওয়ায় তাঁকে প্রথমে ময়নাগুড়ি ও পরে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জয়ন্ত ও সুভাষ রায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *