কলকাতা আজ তুমি কার? ‘নেশন ফার্স্ট’
October 3, 20261:56 pm

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে FIFA ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে ধর্মসংকটে পড়েছে তিলোত্তমা কলকাতা সহ গোটা বাংলা। ফুটবল দৈত্য ব্রাজিলের সমর্থক এ শহর তথা গোটা রাজ্যে গোনা শুরু করলে শেষ হবে না। সেই প্রিয় দলকে নিজভূমে খেলতে দেখার অনুভূতি যেমন স্পেশাল, তার চেয়েও বড় যে দেশপ্রেম! তাই বুকে পাথর রেখে ভারতীয় ফুটবলপ্রেমীরা বলছেন, ‘নেশন ফার্স্ট’।