‘রাজনীতিতে ওই লেভেলের নোংরামি পারব না!’ রাজনীতি ছেড়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সায়ন্তিকার – এক ঝলক

‘রাজনীতিতে ওই লেভেলের নোংরামি পারব না!’ রাজনীতি ছেড়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সায়ন্তিকার – এক ঝলক

একঝলক ডেস্ক:

রাজনীতি থেকে অবসর নেওয়ার পর এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ও রাজনীতিবিদদের কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, রাজনীতি করতে গেলে গণ্ডারের মতো মোটা চামড়া দরকার, যা তাঁর নেই। স্পষ্ট জানিয়ে দেন, এমন নোংরামি করা তাঁর পক্ষে সম্ভব নয় এবং তিনি বর্তমানে কোনও দলের সঙ্গেই যুক্ত নন। ২০২১ সালে নির্বাচনে হেরেও বাঁকুড়ায় দলীয় সংগঠনের কাজ সামলেছেন সায়ন্তিকা। পরে বরানগর উপনির্বাচনে জিতে বিধায়ক হলেও ২০২৬ সালের নির্বাচনে দলের ভরাডুবির পর রাজনীতির ময়দানকে বিদায় জানান তিনি।

রাজনীতিকে বিদায় জানিয়ে সায়ন্তিকা এখন পুরোদমে ফিরেছেন নিজের গ্ল্যামার জগতে। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ সক্রিয় এবং নিয়মিত তাঁর কঠোর শরীরচর্চা ও রোজনামচার বিভিন্ন ছবি ও ভিডিও অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ওজন ঝরিয়ে নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছেন এই অভিনেত্রী। রাজনীতি ছেড়ে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার এই নতুন সফর নজর কেড়েছে তাঁর ভক্তদের। রুপোলি পর্দায় তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *