হাওড়ায় খানাখন্দে ভরা রাস্তায় উল্টে গেল টোটো, মর্মান্তিক পরিণতিতে প্রাণ হারালেন যাত্রী – এক ঝলক

হাওড়ায় খানাখন্দে ভরা রাস্তায় উল্টে গেল টোটো, মর্মান্তিক পরিণতিতে প্রাণ হারালেন যাত্রী – এক ঝলক

একঝলক ডেস্ক:

হাওড়ার কাশীপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টোটো যাত্রী। মৃতের নাম রমেশ নস্কর, যিনি ডোমজুড় থানার লক্ষ্মণপুর এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক অনুষ্ঠান সেরে শনিবার বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই গর্তে পড়ে টোটোটি উল্টে যায়। এতে অন্য যাত্রীরা সামান্য আহত হলেও রমেশের মাথায় মারাত্মক আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, ওই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত যাতায়াত করা কঠিন হয়ে উঠেছে। স্থানভেদে বড় বড় গর্ত থাকার ফলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। অন্যদিকে হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে এত দিন রাস্তার মেরামত করা সম্ভব হয়নি, তবে আসন্ন পুজোর আগেই প্যাচওয়ার্কের কাজ সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *