প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রোলের মুখে যেভাবে গর্জে উঠেছিলেন শাহরুখ!

বলিপাড়ায় শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের গুঞ্জন একসময় বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয় ছিল। ‘ডন’ ছবির শুটিং সেটে দুজনের নাম জড়িয়ে নানা কানাঘুষো শুরু হওয়ার পর থেকেই তৈরি হয় বিতর্ক। এই জল্পনাকে কেন্দ্র করে পরবর্তীতে ব্যাপক কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। সামাজিক ও পেশাগত নানা চাপের মুখে পড়ে পরবর্তীতে নিজের কেরিয়ারের গতিপথ বদলে হলিউডে পাড়ি জমান এই তারকা অভিনেত্রী।
তবে প্রিয়াঙ্কার প্রতি এই লাগাতার আসাম্মান ও ট্রোলিং মুখ বুজে মেনে নেননি শাহরুখ খান। তাঁর সঙ্গে কাজ করলেই কোনো মহিলার চরিত্র বা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যে অত্যন্ত অন্যায়, তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন তিনি। শাহরুখ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, সমাজে মহিলাদের যে সম্মান প্রাপ্য, প্রিয়াঙ্কার ক্ষেত্রে তা লঙ্ঘন করা হচ্ছিল। প্রিয় বন্ধু প্রিয়াঙ্কার এই আসাম্মানজনক পরিস্থিতি তাঁকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, যা তিনি প্রকাশ্যে সাহসিকতার সঙ্গে তুলে ধরেছিলেন।