পিএমও-র ভুয়ো পরিচয়ে নবান্নে হানা! আইটি কলেজের জটিলতা কাটাতে গিয়ে জালে রহস্যময়ীর ‘সঙ্গী’

পিএমও-র ভুয়ো পরিচয়ে নবান্নে হানা! আইটি কলেজের জটিলতা কাটাতে গিয়ে জালে রহস্যময়ীর ‘সঙ্গী’

নবান্নে নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সদস্য হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করার চাঞ্চল্যকর ঘটনায় এবার গ্রেপ্তার হল মূল অভিযুক্ত আকাঙ্ক্ষা বিদ্যার্থীর পুরুষসঙ্গী। কলকাতার পঞ্চসায়র এলাকা থেকে অভিজিৎ মাহাতো নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁর তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহারের মাথাভাঙায় অভিজিতের একটি আইটি কলেজ রয়েছে, যা স্থানীয় বাধার কারণে ঠিকমতো পরিচালনা করা সম্ভব হচ্ছিল না।

ওই আইটি কলেজের জটিলতা দূর করতে মন্ত্রীর সুপারিশ পাওয়ার আশায় আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ভুয়ো পরিচয়ে নবান্নে হাজির হয়েছিলেন অভিজিৎ। এর আগে দিল্লি থেকে আকাঙ্ক্ষাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে দুজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র বা প্রতারণা চক্র লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *