ভোটযুদ্ধের আগে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার! ২৩৯টি স্পর্শকাতর বুথে ত্রিস্তরীয় নিরাপত্তায় কাল রেজিনগর উপনির্বাচন

ভোটযুদ্ধের আগে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার! ২৩৯টি স্পর্শকাতর বুথে ত্রিস্তরীয় নিরাপত্তায় কাল রেজিনগর উপনির্বাচন

রাত পোহালেই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচন। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া এই আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার রেজিনগরের মোট ৩১৫টি বুথে ভোটগ্রহণ হবে, যার মধ্যে ২৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তি বজায় রাখতে ৩৪ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ মোতায়ন করা হয়েছে। এই উপনির্বাচনে মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার এবং ৯৯ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বুথগুলিতে ওয়েবকাস্টিং এবং কন্ট্রোল রুম থেকে চব্বিশ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রয়েছে। ইভিএম সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে, যেখানে স্ট্রং রুমের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া দুটি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে এবং বয়স্ক ভোটারদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *