নেতাজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! এথিক্স কমিটির কড়া নজরে বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ?

নেতাজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! এথিক্স কমিটির কড়া নজরে বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ?

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার বড়সড় বিপদের মুখে পড়তে চলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান নেই বলে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তিনি। বইয়ের তথ্য উল্লেখ করে তাঁর সেই দাবি দেশজুড়ে তীব্র আলোড়ন ফেলেছিল। এমনকি ওই মন্তব্যের জেরে তাঁর বঙ্গবিভূষণ সম্মানও কেড়ে নেওয়া হয়। তীব্র সমালোচনার মুখেও নিজের মন্তব্যে অনড় থেকে অনন্ত মহারাজ সাফ জানিয়েছিলেন যে, তিনি রেকর্ডের কথাটিই প্রকাশ্যে এনেছেন।

এই পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসেছে সংসদের এথিক্স কমিটি। সূত্রের খবর, অনন্ত মহারাজের সেই সমস্ত বিতর্কিত বক্তব্যের রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগামী ২৭ ও ২৮ অক্টোবর কলকাতায় এথিক্স কমিটির বৈঠক বসার কথা রয়েছে। সেই বৈঠকে বিজেপি সাংসদকে তলব করে তাঁর আপত্তিকর মন্তব্যের বিষয়ে জবাবদিহি চাওয়া হতে পারে। লাগাতার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তাঁকে শেষ পর্যন্ত কতটা কোণঠাসা হতে হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *