শান্তিনিকেতনে অশান্তি
October 9, 20268:42 am

পটকা ফাটানোকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় শান্তিনিকেতনে। বচসায় জড়িয়ে পড়েন বিশ্বভারতীর পূর্বপল্লি সিনিয়র বয়েজ হোস্টেলের আবাসিক পড়ুয়াদের একাংশ। সে সময় প্রক্টর অফিসে ফোন করেও দ্রুত সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরে ক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে এগিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।